ছবি সংগৃহীত
সারাদেশ

এবার উদ্ধারে জেনুইন এন্টারপ্রাইজ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মায় ডুবে যাওয়ার পাঁচদিন পরও উদ্ধার হয়নি ফেরি শাহ আমানত। উল্টে যাওয়া ফেরি উদ্ধার করতে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজের উদ্ধারকারী জাহাজ আসছে সোমবার।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক (উদ্ধার) ফজলুল রহমান।

তিনি বলেন, মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে ফেরি উদ্ধারের সিদ্ধান্ত হয়। উদ্ধার কাজে চুক্তি হয়েছে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে। সব ঠিক থাকলে সোমবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হবে।

জেনুইন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বদিউল আলম বলেন, কোম্পানির ২৫০ টন সক্ষমতার তিনটি উদ্ধারকারী যান কাজে অংশ নেবে।

এদিকে উদ্ধার অভিযানের চতুর্থ দিন রাত সাড়ে ৭টার মধ্যে ফেরিতে থাকা সব যানবাহন উদ্ধার করা হয়। পঞ্চম দিনে উদ্ধার তৎপরতা বন্ধ থাকলেও আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করেনি কর্তৃপক্ষ।

এর আগে গত ২৭ অক্টোবর (বুধবার) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামের রো রো ফেরিটি কাত হয়ে ডুবে যায়। এসময় যাত্রী ও যানবাহন চালকরা হুড়োহুড়ি করে নেমে আসেন। উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম, যানবাহন উদ্ধারে কাজ করছে। তবে আংশিক ডুবে যাওয়া ওই ফেরি উদ্ধারের সক্ষমতা নেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ‘রুস্তম’-এর। তাই সিদ্ধান্ত হয়েছে, চট্টগ্রামের বেসরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ ফেরিটি উদ্ধারে কাজ শুরু করবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা