ছবি সংগৃহীত
সারাদেশ

শিশুদের যৌন নিপীড়ন, কারাগারে বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনায় অশ্লীল ভিডিও দেখিয়ে চার মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নূর মোহম্মদ (৬০) নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে এ আদেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম।

নূর মোহম্মদ বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের কাছেম বয়াতীর ছেলে।

জানা গেছে, ওই গ্রামের মাদরাসাপড়ুয়া চার শিশুকে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন করতেন নূর মোহাম্মদ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে মাদরাসায় যাওয়ার সময় ওই শিশুদের ডেকে অশ্লীল ভিডিও দেখিয়ে ফের নিপীড়নের চেষ্টা করেন। পরে শিশুরা বাড়িতে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়।

এরপর শনিবার (৩০ অক্টোবর) দুপুরে অভিভাবকরা বরগুনা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিকেলে বৃদ্ধকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তদন্তে অভিযোগের সত্যতা পেলে আদালতের মাধ্যমে ওই বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাছান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা