সারাদেশ

সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় বঙ্গোপসাগরে মাছধরার ট্রলারের সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে আহত হয়েছে। এদের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার খান জানান, শনিবার (৩০ অক্টোবর) রাত ১১টায় বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের উলিচর পয়েন্টে ঘটনাটি ঘটে। আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

দুর্ঘটনা কবলিত ট্রলারটির মালিক মো. আনসার হোসেন কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং ইউনিয়নের উলিচর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ট্রলারটি মাছধরা শেষে তীরে ফিরছিলো। উলিচর পয়েন্টে পৌঁছা মাত্র সিলিন্ডারটিতে আগুন ধরে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে ট্রলারে থাকা তেলেও আগুন লাগে এবং তা জেলেদের শরীরেও ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে তারা পানিতে লাফ দেন।

ওসি বলেন, আহতদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসকরা জানিয়েছেন, চমেকে পাঠানো নয়জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আগুরে ট্রলারটিরও বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা