সারাদেশ

ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনায় ইয়াবা বিক্রির অপরাধে আলানুর চিশতী (৪৫) নামে এক মিষ্টি দোকানিকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।

দণ্ডপ্রাপ্ত আলানুর চিশতী বরগুনা সদরের কলেজ রোড এলাকার দেলোয়ার হোসেন চিশতীর ছেলে এবং বরগুনার কলেজ রোডের মিষ্টি ঘর অ্যান্ড কনফেকশনারির মালিক।

জানা গেছে, মিষ্টি ঘর অ্যান্ড কনফেকশনারিতে মাদক কেনাবেচা হচ্ছে বলে খবর পায় বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর সেখানে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় আলানুর চিশতীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা গ্রহণের সরঞ্জাম, পাঁচ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১ হাজার টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী আক্কাস এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা