ছবি সংগৃহীত
সারাদেশ

বগুড়ায় মাটি খুঁড়লেই বের হচ্ছে ধোঁয়া

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: মাটি খুঁড়লে বের হচ্ছে ধোঁয়া। সঙ্গে পচা দুর্গন্ধ। এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। দেখা দিয়েছে আতঙ্কও।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে বগুড়ার ধুনটের শ্যামগাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, তিন দিন ধরে ওই বিদ্যালয়ের পাশের রাস্তা দিয়ে হাঁটতে গেলে পায়ে অতিরিক্ত তাপ লাগে। কারণ খুঁজতে শুক্রবার সকালে গ্রামের কয়েকজন যুবক সেখানকার মাটি খুঁড়তে থাকেন। এক ফুট পরিমাণ মাটি খোঁড়ার পরপরই দেখা যায়, বের হচ্ছে ধোঁয়া। সেই ধোঁয়ার সঙ্গে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। যতই তারা খুঁড়ছেন, ততই ধোঁয়ার মাত্রা বেড়ে যাচ্ছে। এমন ঘটনা দেখতে দূর–দূরান্ত থেকে আসছে এলাকার শিশু, নারী, পুরুষসহ উৎসুক জনতা।

এদিকে ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা জানান, তিনি এমন ঘটনার কথা শুনেছেন। দিন পার হয়ে গেলেও সেখানে পরিদর্শনে জাননি তিনি।

আর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত অফিসিয়াল কাজে জেলায় অবস্থান করার কারণে তিনিও ঘটনাস্থলে যেতে পারেননি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা