ছবি সংগৃহীত
সারাদেশ

বাদীর সাথে গোয়ালঘরে 'অন্তরঙ্গ', সেই এএসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে মামলার বাদীর সাথে ‘অন্তরঙ্গ’ অবস্থায় আটক হওয়ার পর সেই পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তোফাজ্জল হোসেনকে (৩৮) প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র থেকে তাকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে ছড়ারপাতা গ্রামের এক সৌদিপ্রবাসীর বাড়িতে যান তোফাজ্জল হোসেন। কিছু সময় পর ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে গোয়ালঘরে অন্তরঙ্গ অবস্থায় তাকে দেখে ফেলেন এক প্রতিবেশী। তিনি গ্রামের লোকজনদের ডেকে আনেন। পরে গ্রামের লোকজন এএসআই তোফাজ্জলকে আটক করে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেন।

এক প্রতিবেশী বলেন, কিছুদিন আগে ওই নারীর ভাশুরের সঙ্গে তার স্বামীর জমি নিয়ে বিরোধ হয়। স্বামী প্রবাসে থাকায় এই ঘটনায় ভাশুরের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। সেই মামলার তদন্তের দায়িত্ব পান এএসআই তোফাজ্জল হোসেন। মামলার তদন্তের খাতিরে ওই গৃহবধূর বাড়িতে আসা-যাওয়া ছিলো তার। সেই থেকে তাদের দুই জনের মধ্যে গড়ে ওঠে পরকীয়া প্রেম।

তবে বাদী এসব অভিযোগ অস্বীকার করে জানান, তোফাজ্জলের সঙ্গে পূর্ব পরিচয় থাকায় রাতে খেতে ডেকেছিলেন তিনি। গ্রামবাসী তোফাজ্জলকে গোয়ালঘর নয়, বাড়ি থেকে আটক করেছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল আউয়াল জানান, অভিযুক্ত এএসআইকে সাময়িকভাবে গাইবান্ধা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ‘অন্তরঙ্গ’ অবস্থায় আটক হওয়ার ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা