সারাদেশ

আ'লীগের মনোনয়ন প্রত্যাশীর ফাইল ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় এক মনোনয়ন প্রত্যাশীর ফাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

ফাইল ছিনতাইয়ের অভিযোগকারী শুক্রবার (২৯ অক্টোবর) রাতেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এ অভিযোগ করেন।

শুক্রবার সন্ধ্যার ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার (৩০ অক্টোবর) সকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযোগকারীসহ ৫ জনকে আটক করেছে।

অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ গত ২৯ অক্টোবর শুক্রবার রাঙ্গামুলার কান্দী হাজী আব্দুল্লাহ একাডেমির হলরুমে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে বর্ধিত সভার আয়োজন করে। ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদুর রহমান হাই আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। শুক্রবার সন্ধ্যায় চলমান বর্ধিতসভার এক পর্যায়ে হারুন অর রশিদের নেতৃত্বে একদল লোক সাজ্জাদুর রহমান হাইয়ের ফাইল ছিনিয়ে নেয়। পরে হট্টগোলের মধ্যেই সভা বানচাল হয়ে যায়।

শনিবার সকাল সাড়ে ১০টায় শেখ সাজ্জাদুর রহমান হাইয়ের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মঞ্জুর হোসেন তুষার দাদপুর ইউনিয়নের চিতারবাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় অপর মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদের শ্যালক ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবলু, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মিনার, শাহজাহান পেয়াদা সহ ৫-৬ জন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের ৫ জনকে আটক করে।

আটককৃতরা হলেন- মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদুর রহমান হাই, হারুন চৌকিদার, এরশাদ শেখ, ওবায়দুর শেখ ও শাহাজান শেখ।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ নুরুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয়পক্ষের ৫ জনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা