ছবি সংগৃহীত
সারাদেশ

বিদ্যুতের খুঁটিতে ঝুলছিলো শ্রমিকের মরদেহ

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ মোল্লা (৩০) নামে এক ক্যাবল শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত সবুজ মোল্লা চাপড়া ইউনিয়নের পশ্চিম লাহিনীপাড়া এলাকার জালাল মোল্লার একমাত্র সন্তান।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন জানান, সবুজ মোল্লা কুষ্টিয়া কেসি টিভির ক্যাবল অপারেটর। তিনি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আলাউদ্দিন নগর এলাকায় বৈদ্যুতিক খুঁটি বেয়ে ওয়াইফাই লাইনে তার টাঙাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে তার হাত লাগে এবং শরীর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

তিনি আরও জানান, এরপর স্থানীয়রা কুমারখালী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালায়। অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা