প্রতীকী ছবি
সারাদেশ

স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জেলার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে ট্রলার ও স্পিডবোটের সংঘর্ষে দুজন মারা গেছেন। শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মরিচাকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মো. জুয়েল (৩৫) ও মো. ফরিদ মিয়া (৪৫)। জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদের খুরশিদ মিয়ার ছেলে এবং ফরিদ নরসিংদীর সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ জানান, স্পিডবোটটি ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাচ্ছিলো। পথে ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় সবাই প্রাণে রক্ষা পেলেও মুমূর্ষু অবস্থায় জুয়েল ও ফরিদ মিয়াকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ঢাকায় নেওয়া পথে জুয়েলের এবং নরসিংদী নেওয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্পিডবোট চালককে খোঁজে পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা