সারাদেশ

পটুয়াখালীতে বিদ্যানন্দের সহযোগিতায় বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বিদ্যানন্দ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা কর্তৃক পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ধুলিয়া এলাকায় প্রায় ৩৫০ জন গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিভিন্ন পরিধেয় বস্ত্র বিতরণ করা হয়।

রোববার (৩১ অক্টোবর) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/ চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। করোনা ভাইরাসের প্রভাবে উপকূল/ চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় রোববার (৩১ অক্টোবর) সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা কর্তৃক পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ধুলিয়া এলাকায় প্রায় ৩৫০ জন গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিভিন্ন পরিধেয় বস্ত্র বিতরণ করা হয়।

এছাড়াও, এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ এবং বস্ত্র বিতরণ কার্যক্রমে বিসিজি বেইস অগ্রযাত্রার ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ক্যাপ্টেন এম আব্দুস সামাদ (এন) পিএসসি, বিএন, নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে পটুয়াখালী মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে এর পিএইচও এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা