ছবি : সংগৃহিত
সারাদেশ
ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর

৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: “অনলাইন-ই হোক, মানবতার নতুন ঠিকানা" এই শ্লোগানে মানবতার সেবায় নিয়োজিত স্হানীয় সংগঠন ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ ও প্রিন্সিপাল ইবরাহীম খাঁর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

শনিবার (১০ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে পালিত গ্রুপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, ১০টি অসহায় পরিবারকে বস্ত্র উপহার ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্ৰুপের সভাপতি কামরান পারভেজ ইভানের সভাপতিত্বে গ্রুপের সহ সভাপতি আয়নাল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলাল হোসেন।

অনুষ্ঠানে প্রিন্সিপাল ইবরাহীম খাঁর জীবনাদর্শ নিয়ে মূল আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আনোয়ার ইমাম ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন: শিশু নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সন্তোষ কুমার দত্ত। সংগঠনের উপদেষ্টা গোলাম রব্বানী রতন, উপদেষ্টা আব্দুল বাছেত, উপদেষ্টা আব্দুস ছালাম, উপদেষ্টা খায়রুজ্জামান ভূইয়া, উপদেষ্টা কামরুন্নাহার, উপদেষ্টা হোসনে আরা পপি, উপদেষ্টা মনিরুজ্জামান তরফদার বাবু, উপদেষ্টা মামুন তরফদার, উপদেষ্টা তারিকুজ্জামান খান কিংশুক, উপদেষ্টা হালিমুর রশিদ রিপন, উপদেষ্টা আরিফুল হক আসলামসহ,প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, সাংবাদিক আনোয়ার ইসলাম বকুল সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন।

অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রিন্সিপাল ইবরাহীম খাঁর জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন ও সংগঠনটি উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা শেষে দশটি পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি ও শুভেচ্ছা কেক উপহার প্রদান করা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে কৃতজ্ঞতা স্মারক প্রদান ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রসঙ্গত, “অনলাইন-ই হোক, মানবতার নতুন ঠিকানা" এই শ্লোগানে মানবতার সেবায় নিয়োজিত ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপ যাত্রা শুরু করে ১০ জুন ২০১৬ সালে। এটি একটি অরাজনীতি, মাদকমুক্ত ও জনসেবামূলক গ্রুপ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা