ছবি-সংগৃহীত
সারাদেশ

পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুকুরে ডুবে ফাতিন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শনিবার (১০ জুন) দুপুরে উপজেলার শঠিবাড়ী মৎস্য খামারের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতিন শঠিবাড়ীর ঠিকাদার আখেরুজ্জামান মিলন ও গুর্জিপাড়া মহাবিদ্যালয়ের প্রভাষক আফসানা পারভীন পাপড়ির একমাত্র সন্তান। তিনি গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

এলাকাবাসী জানান, ফাতিন বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে শঠিবাড়ী মহাবিদ্যালয় মাঠে ক্রিকেট খেলছিলেন। খেলা শেষে দুপুর আড়াইটার দিকে শঠিবাড়ী এলাকায় একটি পুকুরে গোসল করতে নামেন। হঠাৎ করে তিনি ডুবে যান। পরে বন্ধুরা পানির নিচ থেকে তাকে টেনে তোলেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : পাটগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা