ছবি সংগৃহীত
সারাদেশ

পচা মাংস বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের স্টেশন সড়কের বিলাসী শপিং কমপ্লেক্স সংলগ্ন মাংস বাজারে গরুর পচা মাংস বিক্রি করায় বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে ওই মাংস বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া।

জানা গেছে, পৌর সদরের ওই বাজারের মাংস বিক্রেতা সালাউদ্দিন শেখের (৪৮) দোকান থেকে প্রায় ৩৫ কেজি পচা গরুর মাংস জব্দ করা হয়। সালাউদ্দিন পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের মৃত জয়েনউদ্দিন শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তিনি দোকান ছেড়ে পালিয়ে যান। দোকানের জব্দকৃত পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে মাংস ব্যবসায়ী সালাউদ্দিন উপজেলা ভূমি কার্যালয়ে হাজির হয়ে দোষ স্বীকার করলে আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা