ছবি সংগৃহীত
সারাদেশ

নতুন ট্রেন পাচ্ছে নোয়াখালীবাসী 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম জানিয়েছেন, নোয়াখালীবাসী পাচ্ছে নতুন ট্রেন। এছাড়া আগের উপকূল ট্রেনটির সব বগি পরিবর্তন করে নতুন বগি স্থাপন করা হবে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার (২৬ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আমার প্রস্তাবের ভিত্তিতে, আমাদের নেতা ওবায়দুল কাদের ভাইয়ের সহযোগিতায়, নোয়াখালীতে নতুন একটি ট্রেন অনুমোদন দেওয়া হয়। আমি আশা করি আগামী দুই মাসের মধ্যে নতুন ট্রেন নোয়াখালীবাসী পাবে। এছাড়া বর্তমানে যে উপকূল এক্সপ্রেস ট্রেনটি চলছে, খুব দ্রুত তার নতুন বগি স্থাপনের কাজ শুরু হবে।’

এর আগে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা