ছবি প্রতীকী
সারাদেশ

আপত্তিকর অবস্থায় ধরা, ছাত্রদল নেতাকে গণপিটুনি

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার রূপপুর ইউনিয়নের ভুয়াপাড়া এলাকায় এক ছাত্রদল নেতাকে তার প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার মাসুদ রানা (৩২) পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও বেড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, কিছুদিন ধরে রূপপুর ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাসুদ রানার পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিলো। সোমবার দুপুরে ওই গৃহবধূর এক পাতানো ভাইয়ের বাসা থেকে দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় জনতা। পরে মাসুদ রানা উত্তেজিত জনতার গণধোলাইয়ের শিকার হন। এক পর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে যান। ওই সময় প্রবাসীর স্ত্রীকে উত্তেজিত জনতার রোষানল থেকে রক্ষা করতে পুলিশি হেফাজতে নেওয়া হয়। রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আমিনপুর থানায় নিয়ে যায়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি।

এ বিষয়ে ছাত্রদল নেতা মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স জানান, এটি তার ব্যক্তিগত বিষয়। কাজেই ঘটনার সত্যতা পাওয়া গেলে দল তার দায় নেবে না।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা