ছবি প্রতীকী
সারাদেশ

স্কুলছাত্রী হত্যা: দুই যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে স্কুলছাত্রী হত্যায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের শফিকুল ইসলাম স্বপন (৩৫) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রায়গঞ্জ গ্রামের মোতালেব হোসেন (৩০)।

জানা গেছে, আসামি মোতালেব হোসেন কামারখন্দের কাজিপুরা গ্রামের মেনহাজ উদ্দিনের বাড়িতে শ্রমিকের কাজ করতেন। এসময় স্কুলছাত্রীর সঙ্গে প্রতিবেশী শরিফুল ইসলামের বাগবিতণ্ডা হয়। এর জেরে শরিফুলের ভাই শফিকুল ইসলাম তাকে হত্যার পরিকল্পনা করেন। এ পরিকল্পনায় মোতালেবকে যুক্ত করা হয়। ২০০২ সালের ৬ জুলাই রাতে মোতালেব ও শফিকুল ইসলাম স্কুলছাত্রীর ঘরে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে হত্যা করে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা কামারখন্দ থানায় হত্যা মামলা করেন।

আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। মামলার পর থেকে মোতালেব পলাতক রয়েছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা