সারাদেশ

সফল উদ্যোক্তা নাটোরের লিজা 

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ার মেয়ে এসএম লিজা আক্তারের ইচ্ছে ছিলো পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করার, কিন্তু ব্যবসা শুরুর পর এখন আর চাকরি করার ইচ্ছে নাই তার।

ই-কর্মাস প্লাটফর্মে সফল নারী উদ্যোক্তা লিজা জানান, ব্যবসা নির্ভর ফেসবুক গ্রুপ উইতে (উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম) মেয়েদের ব্যবসা করা দেখে অনুপ্রাণিত হন লিজা। পরে ২০২০ সালের ৩১ আগস্ট ওই গ্রুপে যুক্ত হন তিনি। অনলাইনে ব্যবসা শুরু করেন। পড়াশুনার চাপ ছিলো না, সেই সঙ্গে বাচ্চারও স্কুল বন্ধ ছিল। বসে না থেকে শখের বসেই বেকারত্ব দূর করার জন্য অনলাইন প্লাটফর্মে উইতে বিজনেস শুরু করেন তিনি।

তিনি আরও জানান. শুরু হয়েছিলো হ্যান্ড পেইন্ট দিয়ে কিন্তু বর্তমানে শুধু এখানেই সীমাবদ্ধ নয়। এখন হ্যান্ড পেইন্টের সঙ্গে খাঁটি ঘি, মধু, শুটকিও রয়েছে। সিজনাল পণ্য হিসেবে আছে খেজুরের গুড়। এখন ব্যবসাই তার কাছে প্রধান কাজ। এই এক বছরে তিনি তার স্বপ্নপূরণের পথে অনেকটা এগিয়ে গেছেন। এক বছরে উইতে প্রায় ৪ লাখ টাকার বেশি পণ্য বিক্রি করেছেন। এর মধ্যে তার পণ্য দেশের ৩৭ জেলায় পৌঁছে গিয়েছে। এছাড়া পণ্য কুয়েত, আমেরিকা, লন্ডন, ভারতে রফতানি করা হয়েছে। দিনে দিনে চাহিদাও বাড়ছে।

লিজার জানান, তার পণ্যের যুক্ত হয়েছে বোয়াল, শোল, টাকি, রাইকর, বেলে, পুটি, চান্দা, চিংরি, টেংরা, পাতাসিসহ ২০ প্রজাতির শুটকি। যা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন তিনি। রয়েছে আম, বরই, জলপাই আচার এবং হস্তশিল্পে আছে শাড়ি, থ্রি পিস, পাপোস, বিছানার চাদর ও বিভিন্ন ধরনের পোশাক। পাঁচ-সাত কর্মী তার কাজে সহায়তা করেন।

তিনি লিজা বলেন, আমি সিংড়া গোলই আফরোজ সরকারি কলেজে ম্যানেজমেন্ট থেকে অনার্সে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি। আমার ব্যবসায় সব রকম সাহায্য করে আমার স্বামী। তার জন্যেই আমি ব্যবসাকে প্রসার করতে পেরেছি। আমার একটাই লক্ষ্য নিজের একটা আলাদা পরিচয় তৈরি করা। আমার ছেলের নাম রাজ্য তাই তার নামের সাথে মিল রেখেই পেজের নাম দেওয়া। আমার পেজের নাম শখের রাজ্য ফ্যাশন। আর খাবারের পেজের নাম Rajjo's Dream।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা