ভিপি নুরের সংগঠনের ৭ জন রিমান্ডে
সারাদেশ

ভিপি নুরের সংগঠনের ৭ জন রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের জেএম সেন হলে হামলার ঘটনায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সংগঠন যুব–ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীসহ সাতজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তিনজনের বয়স ১৯ বছরের কম হওয়ায় রিমান্ড আবেদন করেনি পুলিশ।

শুক্রবার (২২ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দীন।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সাতকনিয়া ও নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুব–ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীসহ ১০ জনকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. নাছির (২৫), সদস্য সচিব মিজানুর রহমান (৩৭), বায়েজিদ থানা শাখার আহ্বায়ক মো. রাসেল (২৬) এবং ইয়ার মোহাম্মদ (১৮), মো. মিজান (১৮), গিয়াস উদ্দিন, ইয়াসিন আরাফাত (১৯), হাবিবুল্লাহ মিজান (২১), মো. ইমন (২১) ও ইমরান হোসেন।

এর মধ্যে রিমান্ড মঞ্জুর হয়েছে চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মো. নাছির, সদস্য সচিব মিজানুর রহমান, বায়েজিদ থানার আহ্বায়ক মো. রাসেল, কর্মী ইয়াসিন আরাফাত, হাবিবুল্লাহ মিজান, ইমন ও ইমরান হোসেনের।

ওসি নেজাম উদ্দিন বলেন, আমরা আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে ৭ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি বলেন, যুব অধিকার পরিষদের ওই নেতাদের পরিকল্পনাতেই ১৫ অক্টোবর পূজামণ্ডপে হামলা হয়। হামলার পর ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও এবং স্থিরচিত্র দেখে তাদের চিহ্নিত করা হয়। ওই ঘটনায় মোট ১০০ জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।

তবে নুরুল হক নুরের দাবি, চট্টগ্রামের পূজামণ্ডপে হামলার অভিযোগে যে দুই নেতাকে গ্রেফতার করা, হয়েছে তারা ভাঙচুরের সঙ্গে জড়িত নয়। এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার অভিযোগে সংগঠনটির নেতাকর্মী আটকের প্রতিবাদে কর্মসূচি থেকে এ দাবি করেন তিনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার...

আলবেনিয়ায় দফায় দফায় সংঘর্ষ চলছে

দীর্ঘ কয়েক দশক পর রাজনৈতিক অস্থিরতায় চরম উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব ইউরোপের র...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা