রাজনীতি

ফিরলেন নুরুল হক নুর

সান নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর দেশে সৌদি আরবে পবিত্র ওমরাহ ফিরেছেন।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় অ‌টো‌রিকশার ৫ যাত্রী নিহত

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জান্তিক বিমানবন্দরে আসেন, দুপুর ১২টার পর ইমিগ্রেশন পেরিয়ে বিমানবন্দর থেকে বের হন তিনি।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক আবু হানিফ জাগো নিউজকে এ তথ্য জানান।

গণঅধিকার পরিষদের নেতারা জানিয়েছেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের গণঅবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল নুরুল হক নুরের। তবে কর্মসূচি আগেই শেষ হয়ে যাওয়ায় নুর সেখানে যাননি। কিছুক্ষণ পর গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন তিনি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

ডিসেম্বরের শেষদিকে কাতারে যান নুর। পরে দুবাই হয়ে সৌদি আরব যান ওমরাহ করতে তিনি। এ সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেসবুকে লাইভে এসে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। এ সফরে তিনি দলের জন্য ফান্ড সংগ্রহ করছেন বলেও জানান। এরপর থেকেই তার এ সফর ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা