রাজনীতি

বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু 

সান নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ, বাতিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎভাবে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো।

আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ

বুধবার (১১ জানুয়ারি) এ কর্মসূচি পালন করতে সকাল সাড়ে ৯টা থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত পুরো নয়াপল্টন এলাকা।

বিএনপির পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ গণ অবস্থান কর্মসূচি চলবে। গণঅবস্থান কর্মসূচি থেকে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। এতে সভাপতিত্বে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এছাড়া উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বেলা ১১টা ৫০ মিনিটে গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

এদিকে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে রাজধানী ও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। সকাল ১০টার মধ্যে পুরো নয়াপল্টন এলাকা বিএনপির নেতাকর্মীদের দখলে চলে যায়। যার ফলে নাইটিংঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও বিএনপির পক্ষ থেকে মাইকে নাইটিংঙ্গেল মোড় থেকে ফকিরাপুলগামী সড়কে যানচলাচলের জন্য ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ জানানো হয়।

গণঅবস্থানে অংশ নিয়ে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এছাড়া গণঅবস্থান কর্মসূচির ফাঁকে-ফাঁকে বক্তব্য দিচ্ছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

আরও পড়ুন: শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা হবে

পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ গণঅবস্থান কর্মসূচি চলবে। গণঅবস্থান কর্মসূচি থেকে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা