বাল্যবিয়ে
সারাদেশ

বাল্যবিয়েতে হাজির এসিল্যান্ড

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হকের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৪)। শুক্রবার (২২ অক্টোবর) বিকাল চারটার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের মজিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই কিশোরীর শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের আতিয়ার মোল্যার ছেলে সোহেল মোল্যার (২৫) সঙ্গে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বিয়ের প্রস্তুতিকালে কিশোরীর বাড়ি উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। একই সঙ্গে বর ও কনেপক্ষকে জরিমানা করেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, বর ও কনে উভয়পক্ষকেই জরিমানা করা হয়েছে। বাল্যবিয়ে রোধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা