কৃষক
সারাদেশ

লোহাগড়ায় কৃষককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ নড়াইলের লোহাগড়ায় এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত কৃষকের নাম- নওশের শেখ নামে (৬৫)।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত সরুশুনা গ্রামের ফারুক শেখকে (৩৫) চরশামুকখোলা গ্রাম থেকে আটক করেছে পুলিশ।

স্বজনরা জানায়, নওশের শেখ শুক্রবার দুপুরে বিলের মধ্যে ধানের পরিচর্যা করছিলেন। এ সময় নওশেরকে ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ফারুক শেখ।

ফারুকের সঙ্গে নওশের শেখের কোনো শত্রুতা ছিল না বলে জানান ফারুক শেখের পরিবার।

এলাকাবাসী জানান, অভিযুক্ত ফারুক শেখ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে প্রায়ই তর্কবিতর্কে জড়িয়ে যেতেন। কোনো কারণ ছাড়াই লোকজনকে মারধর করতেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা