সারাদেশ

চট্টগ্রামে কথা-কাটাকাটির জেরে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে কথা-কাটাকাটি জের ধরে দুপক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। নিহতেরা হলেন, দক্ষিণ জলদি এলাকার রঙ্গিয়াগুনা গ্রামের আবুল কাশেমের ছেলে মোহাম্মদ খালেক (৩২)। তার আট বছর ও চার বছর বয়সের দুটি মেয়ে সন্তান রয়েছে। অন্যজন একই গ্রামের কামাল হোসেনের ছেলে টিপু (২৫)।

বুধবার (২০ অক্টোবর) দুপুর ৩টার দিকে বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত মঞ্জুর আলম (৪০) ও বাহাদূর (৩২) এবং অপর পক্ষের টিপু (২৫) ও কামাল হোসেন (৫০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় টিপু মারা যান।

স্থানীয়রা জানান, সকালের দিকে পারিবারিক বসতভিটার সীমানা নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। যেটা কিছুক্ষণ পর শেষ হয়ে যায়। পরে আবারও দুপক্ষের মধ্যে বাড়ির পাশেই মনছুরিয়া বাজার এলাকায় তর্কাতর্কি হয়। এ সময় দুপক্ষই বিবাদে জড়ায় এবং ধারালো অস্ত্রসহ সংঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের আঘাতে খালেক নিহত হন। এ ঘটনায় দুপক্ষের দুজন করে চারজন আহত হয়েছেন। হতাহতদের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খালেককে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা