সারাদেশ

বিনা চিকিৎসায় মৃত্যুতে এবার কফিন মিছিল!

সিলেট প্রতিবেদক:

করোনার সংকটকালে হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে মৃত্যুর প্রতিবাদে সিলেটে কফিন নিয়ে মিছিল ও পথসভা করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।

শনিবার (৬ জুন) বিকেলে নগরের মীরের ময়দান ও দরগাহ এলাকা থেকে মিছিল বের করে আলিয়া মাদরাসা সংলগ্ন সড়ক হয়ে চৌহাট্টা পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।

‘পাবলিক ভয়েস’ নামক সংগঠনের চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীর সভাপতিত্বে ও ‘উই আর ন্যাশনালিস্ট’ সংগঠনের সভাপতি আবু সালেহ মো. তাহেরের পরিচালনায় মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়।

বিনা চিকিৎসায় মারা যাওয়া একজনের স্বজন ইমতিয়াজ হোসেন আরাফাত বলেন, আমাদের পুণ্যভূমি সিলেটে আমরা চাচির মতো আর কাউকে যেন বিনা চিকিৎসায় না মরতে হয়। সিলেটবাসীকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সভায় মিফতাহ সিদ্দিকী বলেন, ‘চিকিৎসার অভাবে মানুষের মৃত্যু সিলেটবাসী আর বরদাশত করবে না। যদি সিলেটে আবার এ ধরনের ঘটনা ঘটে, তাহলে আমরা সিলেটবাসীকে সঙ্গে নিয়ে হাসপাতাল মালিকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো।’

এসময় আরও বক্তব্য রাখেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক স্বপন, ইসলামপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাসুক আহমদ, উই আর ন্যাশনালিস্টের সহ-সভাপতি দুলাল আহমদ, ‘ক্ষ্যাপা তারুণ্য’র সহকারী সমন্বয়ক ফয়েজ আহমদ বেলাল, উই আর ন্যাশনালিস্টের সহ-সভাপতি সৈয়দ আমির আলী, রোটারি ক্লাব অফ সিলেট অব গ্যালাক্সির সেক্রেটারি হাসান আহমদ, হ্যাল্পিং হ্যান্ডস সিলেট’র সহ-সভাপতি মইনুল আহমদ, সুয়েব আহমদ, নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি আব্দুল হাসিব, ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম’র সাংগঠনিক সম্পাদক নির্ঝর রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মুন্না ঘোষ প্রমুখ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা