সারাদেশ

হত্যাকারী মাকে ধরিয়ে দিল সন্তান!

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে ৫ বছরের এক শিশুকে গলা টিপে হত্যার পর পাশের ডোবাতে লুকিয়ে রেখেছিলেন এক গৃহকর্মী। সবাইকে অবাক করে ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে হত্যাকারী সেই গৃহকর্মী মাকে ধরিয়ে দিয়েছে তারই সাত বছরের শিশুসন্তান।

ঘটনাটি ঘটেছে শনিবার (৬ জুন) উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ গ্রামের তালুকদার বাড়িতে। এ ঘটনায় বিকেলে শাহরাস্তি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত শিশুর মা।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে বলশিদ তালুকদার বাড়ির মৃত আক্তার হোসেনের মেয়ে জান্নাতুল মাওয়াকে (৫) বাড়ির গৃহকর্মী ফাতেমা আক্তার (২৫) গলা টিপে হত্যার পর হাত-পা বেঁধে পাশের একটি ডোবায় লুকিয়ে রাখেন।

বিষয়টি ফাতেমার ৭ বছরের একমাত্র ছেলে আরমান দেখে ফেলে। জান্নাতুল মাওয়ার নানি আনোয়ারা বেগমসহ বাড়ির লোকজন বিষয়টি আরমানের কাছ থেকে জানতে পেরে ওই ডোবা থেকে শিশু জান্নাতুলের লাশ উদ্ধার করেন। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।

শাহরাস্তি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, থানায় জান্নাতুল মাওয়ার মা কাজল রেখা বাদী হয়ে মামলা করেছেন। হত্যার বিষয়ে ফাতেমা মুখ না খুললেও তার ছেলে আরমান এ হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে। ফাতেমাকে আটক করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা