সারাদেশ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ মিস্টারকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ জুন) দুপুরে বাড়ির অদূরে শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় মসজিদের সামনে তাকে খুন করা হয়।

পুলিশ এবং শ্রমিক নেতারা বলছেন, সিএনজি অটোরিকশার চাঁদা তোলার বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শুক্রবার জুমার নামাজের উদ্দেশে মসজিদের কাছে পৌঁছালে পেছন থেকে ৩ জন দা কুড়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ে মিস্টারের ওপর। মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পরপরই মৃত্যু হয় তার।

বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান জানান, প্রতিদিন বগুড়াতে প্রায় অর্ধ কোটি টাকার চাঁদাবাজি হয় সিএনজি অটোরিকশা থেকে। এ চাঁদাবাজি নিয়ে মালিক সমিতির দ্বন্দ্বের জেরে খুন হন মিস্টার।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন বলেন, অন্তকোন্দলের জেরে মিস্টার খুন হয়েছেন। এ খুনে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা