সারাদেশ

তালায় বিশ্ব পরিবেশ দিবসে পাখির অভয়াশ্রম

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ব্লাড ব্যাংকের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে পাখির অভয়াশ্রম কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় পাখির অভয়াশ্রম করতে গাছে গাছে মাটির ভাড় টানানো হয়।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (৫ জুন) সকালে উপজেলা প্রসাশনের সহযোগিতায় তালা ব্লাড ব্যাংকের উদ্যোগে পাখির অভয়াশ্রম কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আব্দুল জব্বার, তালা ব্লাড ব্যাংকের এডমিন প্যানেল সমন্বয়ক অসিম রায়, এডমিন প্যানেল সদস্য সৌমেন মজুমদার, এসএম নাহিদ হাসান, আব্দুল্লাহ আল মামুন সৈকত, মডারেটর মঈনুল ইসলাম, কামরুল ইসলাম মাহিন, অমিত বিশ্বাস, জুবায়ের ইসলাম, তালা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবক জয়স্ত শীল মিন্টু, সৌমিক, শামীম, রাজা, তানভীর, নাজমুল, সবুজ, মোঃ আব্দুল্লাহ প্রমুখ। এ সময় স্বেচ্ছাসেবক সবুজ ও আব্দুল্লাহ’র ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন গাছে ৭১ টি কৃত্রিম পাখির বাসা স্থাপন করা হয়।

আয়োজকরা জানান, ২০২০ বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল “প্রকৃতির জন্য সময়”। বিশ্বব্যাপী কোভিড-১৯ এর তাণ্ডবে মানুষ যখন বিপর্যস্ত, তারই মধ্যে প্রকৃতি যেমন একের পর এক তার বিমূর্ত রূপ দেখিয়ে চলেছে ঠিক তেমনি প্রকৃতির ওপর চালানো অবিচার কমে আসায় প্রকৃতি নিজেকে মেলে ধরেছে। ফিরেছে স্বমহিমায়। এ বাস্তবতা থেকে নতুন করে শিখতে শুরু করেছে মানুষ। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে মানুষ যেমন ঘরবাড়ি হারিয়েছে, ঠিক তেমনি বাসা হারিয়েছে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী পাখিরাও। তাই পাখিদের অভয়াশ্রম বানানোর উদ্যোগ নেয় তালা ব্লাড ব্যাংক।

এ বিষয়ে এডমিন প্যানেল সদস্য এস এম নাহিদ হাসান বলেন, “উপকূলীয় জেলা সাতক্ষীরা জেলার মানুষসহ সকল প্রাণীকুল প্রতিটা মুহুর্ত নানা দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকছে। সম্প্রতি হয়ে যাওয়া আম্পানে অনেক গাছপালা ধ্বংস করেছে। এতে বহু পাখি তার বাসা হারিয়েছে। সে কারণে প্রাণীকুলের এ ছোট প্রাণিটার বাসা করে দেওয়ার এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। আমরা উপজেলা চত্বরে ১০০ পাখির বাসা বানাবো। প্রয়োজনে এটা আরো বাড়ানো হবে।”

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা