সারাদেশ

নৌকাডুবিতে পদ্মায় পাঁচ দিনমজুর নিখোঁজ

ফরিদপুর প্রতিনিধি:

শুক্রবার পদ্মা নদীর ফরিদপুর অংশে নৌকা ডুবিতে পাঁচজন দিনমজুর নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ দিনমজুররা বাদাম তোলার কাজে পদ্মার চরে যাচ্ছিলেন। তারা হলেন সদরপুরের শহীদ মিয়া, রুবেল হোসেন এবং চুয়াডাঙ্গার শাহাবুল, শিলন মিয়া ও আব্দুর রাজ্জাক। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সদরপুরের ইএনও পূরবী গোলদার জানান, সকালে উপজেলার নওয়াব মোল্লার ঘাট থেকে চরনাছিরপুর ইউপির বাদাম তুলতে যাচ্ছিলেন পাঁচজন দিনমজুর। এসময় হঠাৎ প্রচণ্ড বাতাসে ছোটো ইঞ্জিন চালিত নৌকাটি পদ্মা নদীতে ডুবে যায়। এ সময় নৌকার চালক সাঁতার কেটে নদীর তীরে পৌঁছাতে পারলেও অন্যদের সন্ধান মেলেনি। স্থানীয় পর্যায়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। ঢাকা থেকে ডুবুরিরা না আসলে তাদের সন্ধান পাওয়া কষ্টকর হবে জানান তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী নৌকা চালক সাবিক মোল্লা জানান, শুক্রবার (৫ জুন) সকালে ইঞ্জিন চালিত নৌকাটি চলার সময় হঠাৎ করে নদীতে প্রচুর ঢেউ উঠে। একদিকে স্রোত অন্যদিকে বাতাসের গতি বেড়ে যাওয়ায় নৌকা নিয়ন্ত্রণ করা যায়নি। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা