সারাদেশ

প্রেমিকাকে গণধর্ষণ, দু’জনের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবলে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকারের ঘটনায় প্রেমিকসহ দুইজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানা পুলিশের ওসি (তদন্ত) আলমগীর কবির।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা জবানবন্দি দেন। দু’জন হলেন, নবীগঞ্জ উপজেলার ববকান্দি গ্রামের হুদ খাঁর ছেলে জুয়েল খাঁ ও একই উপজেলার বরগাও গ্রামের আহাম্মদ মিয়ার ছেলে জুনেদ মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের জনৈক ব্যক্তির কিশোরী কন্যার সঙ্গে জুয়েল খাঁ ভুল নম্বরে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তাকে গত ৬ অক্টোবর বিকেলে প্রেমিক জুয়েল পানিউমদা থেকে সিলেট নিয়ে যায়।

এরপর শহরে কদমতলী থেকে প্রেমিক জুয়েল ও তার বন্ধু জুনেদ মিলে সিলেট শহরের তালতলা আবাসিক হোটেলের একটি রুমে নিয়ে কিশোরীকে রাতভর ধর্ষণ করেন। পরে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে তাকে (কিশোরী) বাসে উঠিয়ে দুপুরে নবীগঞ্জের পানিউমদায় নামিয়ে দিয়ে পালিয়ে যান জুনেদ মিয়া।

এছাড়া জুয়েল মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে প্রেমিকের প্রতারণা বুঝতে পেরে বিষয়টি স্বজনদের জানালে তারা বাহুবল মডেল থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে শুক্রবার বাহুবল থানার পুলিশ নবীগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে প্রেমিক জুয়েল খা ও তার বন্ধু জুনেদ মিয়াকে (২৬) গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের রাতভর জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলতান উদ্দিন প্রধানের আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি শেষে তাদেকে কারাগারে পাঠানো হয়।

বাহুবল থানা পুলিশের ওসি (তদন্ত) আলমগীর কবির জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা শেষে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এছাড়া যে সিএনজি দিয়ে ভিকটিমকে আনা হয়েছে সেই সিএজিটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

পেছাল সোহেল রানাসহ ৮ আসামির যুক্তিতর্ক

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা