ছবি: সংগৃহীত
সারাদেশ

রাতভর নির্যাতন, হাসপাতালে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার ঈশ্বরদীতে বিপ্লব ফকির (২৪) নামে এক যুবককে সারা রাত বেঁধে রেখে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার পলাশ হোসাইনের ছেলে অন্তরকে (২৭) আটক করেছে পুলিশ।

মৃত বিপ্লব উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর জিগাতলা গ্রামের পান্না ফকিরের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত শান্ত ও পার্শ্ববর্তী আব্দুল গাফফারের ছেলে আলামিন পলাতক রয়েছেন।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, বিপ্লবের সঙ্গে কিছু দিন আগে প্রতিবেশী শান্তর কথা কাটাকাটি হয়। সে সময় বিপ্লবের চাচা রতন শান্তকে চড়-থাপ্পড় মারে। শান্ত বিপ্লব ও রতনকে খুনের হুমকি দেয়।

তিনি আরও জানান, শুক্রবার রাত ৯টার দিকে শান্ত কৌশলে মোবাইল ফোনে বিপ্লবকে ডেকে নেয়। এরপর চররূপপুর জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে তাকে মুখ বেঁধে সারা রাত নির্যাতন করে। রাতে অনেক খোঁজাখুঁজি করেও বিপ্লবের পরিবার তাকে খুঁজে পায়নি। সকালে প্রতিবেশী এক নারীকে শান্ত বলেন বিপ্লব স্কুলের ছাদে আছে।

বিপ্লবের বাবা পান্না ফকির বলেন, ‘প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে সকাল ৯টায় স্কুলের ছাদ থেকে বিপ্লবকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। বিপ্লবের সারা শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি।’

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, খুনের পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ঢাবিতে জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা