ছবি: প্রতীকী
সারাদেশ

ভাইকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার ধুনটের চালাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে ফাঁসাতে নিজের স্ত্রী স্বপ্না খাতুনকে (৩৮) হত্যা করেছে বড় ভাই বাহাচ আলী (৪১)। এ ঘটনায় স্বামী বাহাচ উদ্দিনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মৃত মতরাজ আলীর ছেলে বাহাচ আলী ও বেলাল হোসেন। ছোট ভাই বেলাল একটি পোশাক কারখানায় চাকরি করেন। আর বড় ভাই বাহাচ উদ্দিন স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির অদূরেই একটি স্টলে চা বিক্রি করতেন। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই ২২ শতক জমি নিয়ে বিরোধে রয়েছে। এ ঘটনায় থানায় তাদের পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে।

এ অবস্থায় শুক্রবার রাতে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে নিজের চা স্টলে স্ত্রী স্বপ্না খাতুনকে ডেকে নেন বাহাচ আলী। এরপর ছোট ভাইকে ফাঁসাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান স্বপ্না খাতুন। খবর পেয়ে রাতেই বাহাচ আলীকে আটক করে পুলিশ।

আর স্বপ্না খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা