হুমায়ুন টিম্বার মার্চেন্ট অ্যান্ড সমিলের স্বত্বাধিকারী ফিরোজ আলম মিলন
সারাদেশ

কাদের মির্জার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বসুরহাটে অবস্থিত হুমায়ুন টিম্বার মার্চেন্ট অ্যান্ড সমিলের স্বত্বাধিকারী ফিরোজ আলম মিলন অভিযোগ করেছেন, পৌর মেয়র কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভাসহ পুরো কোম্পানীগঞ্জকে নরক পুরিতে পরিণত করেছেন। এখানে মানুষের বাক-স্বাধীনতা, সম্মান, ইজ্জত, কোনোটিই নিরাপদ নয়। শুধু আমি নই, এ রকম অসংখ্য ব্যবসায়ীকে বিভিন্নভাবে হয়রানি করছেন।

শনিবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ফিরোজ আলম মিলন এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য ওবায়দুল কাদেরের কাছে প্রতিকারের জন্য অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি সম্পত্তি ফেরতসহ ক্ষতিপূরণ আদায় ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি নোয়াখালী জেলার বসুরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পারিবারিক সূত্রে প্রায় অর্ধশত বছর ধরে আমরা বসুরহাট বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। গত ২৪ সেপ্টেম্বর ভোর ৪টায় কোনো প্রশাসনিক কর্মকর্তা ছাড়া পৌর মেয়র আবদুল কাদের মির্জা একাই ভাঙচুর এবং লুটপাট চালান আমার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ফিরোজ অ্যান্ড ব্রাদার্স এবং মেসার্স হুমায়ন টিম্বার মার্চেন্ট অ্যান্ড সমিলে। বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা দুই শতাধিক সন্ত্রাসী নিয়ে বুলডোজার দিয়ে আমার প্রতিষ্ঠানটি গুড়িয়ে দেয়।

এ ব্যবসায়ী বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানটি বসুরহাটের প্রাণকেন্দ্রে অবস্থিত। জায়গাটির প্রতি অশুভ নজর পড়ে পৌর মেয়র আবদুল কাদের মির্জার। তিনি নানাভাবে জায়গাটি দখল করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন বছরের পর বছর। আমার জায়গা দখল করার হীন প্রত্যয়ে একপর্যায়ে বসুরহাট পৌরসভার প্যাডে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তিটি সরকারি খাস জমি উল্লেখ করে নোটিশ দেয়। এ নোটিশকে চ্যালেঞ্জ করে আমরা আদালতে গেলে আদালত আমাদের দলিলপত্র দেখে এ সম্পত্তির ওপর স্থগিতাদেশ জারি করেন। আদালতের স্থগিতাদেশ নং- ২৮। আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকলেও পৌর মেয়র আবদুল কাদের মির্জা আদালতের নির্দেশনা অমান্য করে ভাঙচুর ও লুটপাট চালান।

ক্ষতির কথা উল্লেখ করে মিলন বলেন, সরেজমিনে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে সন্ত্রাসীদের আক্রমণ কতটা ভয়াবহ ছিল। একদিকে বুলডোজার দিয়ে আমার স্থাপনা ভাঙচুর করেছে, অন্যদিকে কারখানায় রক্ষিত কোটি কোটি টাকা মূল্যের ফার্নিচার তৈরি করার ১০টি মেশিন, একটি সমিল, একটি জেনারেটর, ২০টি সিলিং ফ্যান, ১০টি স্ট্যান্ড ফ্যান, সেগুনের সাইজ কাঠ, সেগুন কাঠের রদ্দা, লৌহা কাঠের রদ্দা, ঘামারি গাছের সাইজে কাঠ, ঘামারি গাছের পাল্লাসহ বানানো বিভিন্ন আসবাবপত্র সন্ত্রাসীরা পৌরসভার পিকআপ, ভ্যান, ট্রাক্টরে করে নিয়ে যায়। আবদুল কাদের মির্জার সঙ্গে আসা সন্ত্রাসী পান লিটন, পাটোয়ারী বাড়ির সাহাব উদ্দিন, বীজ গুদামের পলাশ এবং পলাশের ভাই মুসলিম, গরু সবুজ, ধোয়া স্বপন আমার কারখানার আসবাবপত্র নিয়ে বিক্রি করা শুরু করছে বিভিন্ন দোকানে। এ যেন হরি লুটের এক মহা উৎসব।

তিনি বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাটের ঘটনা আমি তাৎক্ষণিক জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোম্পানীগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে টেলিফোনে অবগত করি। কিন্তু কেউই আমার ব্যবসা প্রতিষ্ঠানটি রক্ষা করতে পারেননি। পরবর্তীতে ঘটনার বিশদ বিবরণ জানিয়ে ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক নোয়াখালী ও পুলিশ সুপারকে লিখিতভাবে অবগত করি। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে কোনো প্রশাসনিক কর্মকর্তা জড়িত ছিলেন না। আমি কোম্পানীগঞ্জ থানায় ফোন করার পর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদালতের স্থগিতাদেশ কাগজ নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পরও আবদুল কাদের মির্জা ভাঙচুর, লুটপাট অব্যাহত রেখেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

ঝালকাঠিতে ফুটপাতে উচ্ছেদ অভিযান 

ঝালকাঠি শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উত্তরা শাখায় ৮ জুলাই ২০২৬, বুধবার এক গ্রাহক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা