সারাদেশ

মেরিনড্রাইভে ভয়ংকর মাদক আইস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার টেকনাফ থানার টেকনাফে মেরিনড্রাইভে অভিযান চালিয়ে তিন কেজি ক্রিস্টাল আইস (মেথ) উদ্ধার করেছে র‍্যাব।

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য জানিয়েছেন।

এএসপি শেখ সাদী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ জানতে পারে কক্সবাজারের মেরিনড্রাইভ এলাকায় মাদকের একটি বড় চালান হাত বদল হবে। পরে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল লতিফ নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে তিন কেজি মেথ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।

গ্রেফতার আব্দুল লতিফ র‍্যাবকে জানিয়েছে, আব্দুল লতিফ বেশ কিছুদিন ধরে বিভিন্ন কায়দায় আইস মাদক টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন। তাঁর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এর আগে গত সপ্তাহে গুলশান থানার বারিধারা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫৬০ গ্রাম আইস ও ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা