সারাদেশ

ব্যাভিচারের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের ২৭ বছর পর পরকীয়া করার অভিযোগে স্ত্রী তৈমা খাতুন (৪০) ও তার প্রেমিক জসিম উদ্দীনের (৩৫) বিরুদ্ধে ব্যাভিচারের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন স্বামী আফজাল হোসেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে বাদী হয়ে স্বামী আফজাল হোসেন উক্ত মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্ত করে আগামী ৩০ নভেম্বরের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ ও এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের কৃষি শ্রমিক আফজাল হোসেন ২৭ বছর পুর্বে একই গ্রামের আব্দুল কাদেরের মেয়ে তৈমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর তাদের তিনটি পুত্র সন্তান রয়েছে। যাদের মধ্যে দুইজন বিবাহিত এবং একজন ১৭ বছর বয়সী হাফেজ।

অন্যদিক মামলার ১নং আসামী প্রেমিক জসিম উদ্দীনের স্ত্রীসহ দুই সন্তান রয়েছে।

মামলার বাদী আফজাল হোসেন জানান, পরিবারের খরচ যোগাড় করতে করোনাকালীন সময়ে এলাকার বাইরে গিয়ে দিনমজুরি করেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিবেশী জসিম উদ্দীন তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং শারীরিক মেলামেশা শুরু করে। বিষয়টি স্বামী ও ছেলেরা জানার পর স্ত্রীকে একাধিকবার সতর্ক করলেও শোনেনি।

এদিকে, গত ১৪ সেপ্টেম্বর ভোরবেলা স্বামী আফজাল হোসেন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলে প্রেমিক জসিমকে ঘরে ডেকে আনে ওই নারী। তাদের অসামাজিক কার্যকলাপের সময় বাদীসহ পরিবারের লোকজন তাদের হাতেনাতে আটক করে। সকালে স্থানীয় লোকজন বিষয়টি আপোষ করে দেওয়ার আশ্বাসে আটককৃত কপোত কপোতীকে ছাড়িয়ে নিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাটি আপোষ মীমাংসা না করে উল্টো বাদীকে প্রকাশ না করতে ভয়ভীতি দেখায় জসিম ও তার লোকজন। প্রাণ ভয়ে কয়েকদিন ঘর থেকে বের হয়নি। পরে আইনজীবিকে দিয়ে আদালতে মামলা দায়ের করেন।

এদিকে, সরেজমিনে গড়িয়ালী গ্রামে জসিম উদ্দীনের বাড়ীতে গিয়ে তার খোঁজ পাওয়া যায়নি। তার অসুস্থ বাবা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।

স্ত্রী তৈমা বেগম বলেন, আদালতে মামলা করেছে। এমন কোন কথা আমি এখন পর্যন্ত জানি না। এ বিষয়ে কোন কথা বলতে চান না বলেও জানান তিনি।

মামলার আইনজীবি এ্যাড. আবেদুর রহমান বলেন, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়েছেন। সেই সাথে পিবিআইকে তদন্ত করতে নির্দেশনা প্রদান করেছেন। সুষ্ঠু তদন্ত হলে আশা করছি বাদীপক্ষ ন্যায় বিচার পাবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা