আত্মহত্যা। ছবি: সংগৃহীত
সারাদেশ

অন্যের বউ নিয়ে পালালো ছেলে, মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবেশী এক গৃহবধূকে নিয়ে পালিয়ে যাবার ঘটনার এক সপ্তাহ পর কীটনাশক পানে আত্মহত্যা করেছেন অভিযুক্ত যুবকের মা ফিরোজা খাতুন (৪২)।

শুক্রবার (১ অক্টোবর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, ছেলে অন্যের বউকে নিয়ে পালিয়ে যাওয়ায় অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন ফিরোজা খাতুন।

সগুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য (মেম্বার) আব্দুল করিম বলেন, বিন্নাবাড়ি গ্রামের মোমিনুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুন তার ভাইয়ের মেয়ের সঙ্গে ছেলে ফিরোজ আহমেদের বিয়ে দেয়। এক সপ্তাহ আগে প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে তার ছেলে পালিয়ে যান। এতে ফিরোজা খাতুন হতাশায় ভুগছিলেন।

ধারণা করা হচ্ছে, মান-অপমান আর হতাশায় তিনি বৃহস্পতিবার দুপুরে কীটনাশক পান করেন। পরে তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালের নেওয়ার পথে তিনি মারা যান।

তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা