সারাদেশ

মুহিবুল্লাহ খুনের ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা মামলায় ছলিম উল্লাহ ওরফে লম্বা ছলিম নামের এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন পুলিশ সুপার নাঈমুল হক।

শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১ টায় কুতুপালং ৬নং ক্যাম্প থেকে আটকের পর তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়া থানায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, বুধবার (২৯ সেপ্টম্বর) রাতে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। পরে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে দাফন করা হয়। এ ঘটনায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও কূটনৈতিক মিশন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে। তবে রোহিঙ্গা ক্যাম্পজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

রাজশাহীতে ১৫০ সুবিধাবঞ্চিত কিশোরী পেল স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী

রাজশাহী নগরীর ১৫টি ওয়ার্ডের ১৫০ জন সুবিধাবঞ্চিত কি...

ঢাবিতে ওবিই কারিকুলাম বিষয়ক কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা