সারাদেশ

অপহরণ চক্রের ৩ রোহিঙ্গাকে আটক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদিমুড়া ক্যাম্প থেকে অপহরণ চক্রের তিন রোহিঙ্গা সদস্যকে আটক করেছে এপিবিএন।

শুক্রবার (১ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন- উখিয়া মধুরছড়া ক্যাম্প-৩, ব্লক- ডি/১৫-এর রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৩), কুতুপালং ক্যাম্প-৪ (এক্স) মাঠ, ব্লক- বি/১-এর লোকমান হাকিমের ছেলে হোসেন সাদেক (২০) ও টেকনাফ জাদিমুড়া ক্যাম্প-২৭, ব্লক- বি/১-এর মোহাম্মদের ছেলে কামাল (২০)।

শুক্রবার (১ অক্টোবর) বিকালে কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে টেকনাফের জাদিমুড়া ক্যাম্প-২৭-এ টহলরত এপিবিএনের একটি টিমকে দেখে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের আটক করে। পরে তাদের মোবাইল ফোন দেখে থেকে জানা গেছে, তারা বিভিন্ন ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের অপহরণ, মুক্তিপণ দাবি, পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশ, ইয়াবা ব্যবসায় সম্পৃক্ত ও বিভিন্ন নাশকতা কর্মকাণ্ডে জড়িত রয়েছে।

তিনি আরও জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা