সারাদেশ

টিটু বাহিনীর সহকারী অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীতে টিটু বাহিনীর সহকারী প্রধান শীর্ষ সন্ত্রাসী জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে দুটি বিদেশী পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করে।

শুক্রবার (০১ অক্টোবর) দুপুরে তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের আলী মিজি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল (২৮) বেগমগঞ্জ উপজেলার একাব্বরপুর গ্রামের আব্দুর রবের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম শুক্রবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে অস্ত্র আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা