সারাদেশ
করোনাভাইরাস

আক্রান্ত শ্রমিকদের ৭৩ শতাংশ গার্মেন্টস কর্মী

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনার সৃষ্ট পরিস্থিতিতে লকডাউনের ছুটির মধ্যে দেশে গত ২৬ এপ্রিল থেকে সচল হয় দেশের ৬ শিল্প এলাকার কারখানাগুলো। তবে কর্তৃপক্ষের দোটানা সিদ্ধান্তের কারণে অধিকাংশ শ্রমিকই কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে আসা-যাওয়ার মধ্যে ছিলেন।

এসব কারণে শিল্প-কারখানাগুলোর আড়াই’শ এর অধিক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এসব শ্রমিকের ৭৩ শতাংশই পোশাক কারখানার।

শিল্প কেন্দ্রীভবনের কারণেই ছয় শিল্প এলাকায় পোশাক কারখানার সংখ্যা বেশি। ছয় শিল্প কারখানায় শুধু পোশাক খাতের কারখানাই আছে ২ হাজার ৮৯৩টি। এ খাতেরই ব্যাকওয়ার্ড লিংকেজ বস্ত্র শিল্পের কারখানা আছে ৩৮৯টি। এই ছয় শিল্প এলাকায় গত ১ জুন পর্যন্ত সাতদিনে এ সংখ্যা বেড়ে হয়েছে ২৫১। ২৫১ আক্রান্ত শ্রমিকের মধ্যে ১৮৪ জন বা ৭৩ শতাংশই পোশাক কারখানার।

রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) আওতাভুক্ত ছয় শিল্প এলাকায় মোট ৩৬৪ কারখানার মধ্যে ৩৯টিতে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৬ জন শ্রমিক। অন্যান্য খাতের ৩ হাজার ৮৬৬টি কারখানার মধ্যে ১৬টির ১৮ জন কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

শিল্প সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ—এই ছয় শিল্প এলাকায় পোশাক শিল্প মালিক সংগঠন বিজিএমইএর সদস্য কারখানা আছে ১ হাজার ৮৮২টি, যার ৫১টিতে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ১২৬ জন শ্রমিক। আরেক সংগঠন বিকেএমইএ সদস্য কারখানা আছে মোট ১ হাজার ১০১টি, যার ২১টিতে আক্রান্ত শনাক্ত শ্রমিক ৫৮ জন। পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ প্রাইমারি টেক্সটাইল খাতের সংগঠন বিটিএমএ সদস্য মোট ৩৮৯ কারখানার মধ্যে দুটি কারখানায় তিনজন শ্রমিক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

গাজীপুর এলাকায় আক্রান্ত শনাক্ত হওয়া মোট ৬৬ শ্রমিকের ৫৯ জন বিজিএমইএ সদস্য ২১ কারখানার। এছাড়া বিকেএমইএর সদস্য তিনটি কারখানার চারজন শ্রমিক কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এই পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ বস্ত্র শিল্প মালিক সংগঠন বিটিএমএর সদস্য একটি কারখানার একজন শ্রমিক কোভিড আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

চট্টগ্রাম এলাকার মোট আক্রান্ত শনাক্ত ৪৮ শ্রমিকের একজন বিজিএমইএ সদস্য একটি কারখানার। এছাড়া বিকেএমইএর একটি সদস্য কারখানার একজন শ্রমিকও করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ এলাকায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের আওতাধীন কারখানার শ্রমিকই সবচেয়ে বেশি আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। চট্টগ্রামের মোট আক্রান্তের ৩৯ জনই বেপজার আওতাধীন কারখানার।

নারায়ণগঞ্জ এলাকার বিজিএমইএ সদস্য দুটি কারখানার দুজন কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আরেক সংগঠন বিকেএমইএর সদস্য ১৭ কারখানার আক্রান্ত শনাক্ত শ্রমিকের সংখ্যা ৫৩। এ এলাকায় বিটিএমএ সদস্য কোনো কারখানায় কোভিড-১৯ আক্রান্ত শ্রমিকের তথ্য পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে বেপজার আওতাধীন ছয় কারখানার সাতজন শ্রমিক কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়া অন্যান্য খাতের চারটি কারখানার পাঁচজন শ্রমিক কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা