সারাদেশ

দৌলতদিয়া ঘাটে যাত্রীর অপেক্ষায় লঞ্চ-ফেরি

নিজস্ব প্রতিবেদক:

ঈদ পরবর্তী এই সময়টাতে রাজবাড়ীর দৌলতদিয়ার ঘাটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ থাকে সবসময়। যানজট তৈরি হয় কয়েক কিলোমিটারের। তবে অন্যান্য বছর তুলনায় এবারের চিত্রটা ভিন্ন।

করোনা পরিস্থিতির কারণে বুধবার (৩ জুন) সকাল থেকে দৌলতদিয়ার ঘাট একেবারেই ফাঁকা। যাত্রী ও যানবাহনের অপেক্ষায় ঘাটে বসে আছে ১৬টি লঞ্চ ও ১৪টি ফেরি। সকাল থেকে অল্প সংখ্যক যানবাহন ও যাত্রী নিয়ে কয়েক ট্রিপ দিয়েছে লঞ্চ ও ফেরি।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন ও যাত্রী পারাপারে ১৪টি ফেরি চলাচল করছে। তবে যানবাহন ও যাত্রীর চাপ একেবারেই কম। ঘাটে যাত্রী ও যানবাহনের জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে আছে ফেরি ও লঞ্চ।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) আশিকুর রহমান জানান, ঘাট এলাকা ও ফেরিতে মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে। যাত্রীদের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তবে মানুষকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা