সারাদেশ

করোনা আক্রান্ত ২৯ রোহিঙ্গা, লক ডাউনে ১৬ হাজার

নিজস্ব প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় কেন্দ্রে ২৯ জন রোহিঙ্গা করোনা আক্রান্ত হয়েছে। তাদের সংর্স্পশে আসা ৭৫৯ জন রোহিঙ্গাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এখন পর্যন্ত তিন হাজার ছয়শ' পরিবারের ১৬ হাজার মানুষ ক্যাম্পে লকডাউনে রয়েছে। এরমধ্যে ৬১৮ জনের কোয়ারেন্টিনের সময়সীমা শেষ হয়েছে। এদিকে মঙ্গলবার (২ জুন) প্রথমবারের মতো একজন রোহিঙ্গার মৃত্যুর পর করোনা পজিটিভি রিপোর্ট আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যাম্পগুলোতে। আরআরআরসি কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

উখিয়ার কুতুপালং (পূর্ব) ক্যাম্পের সিআইসি (ইনচার্জ) মোহাম্মদ খলিলুর রহমান খান জানান, তার ক্যাম্পের সি ব্লকের এক রোহিঙ্গা মারা গেছে। তার সংর্স্পশে আসা ও পরিবারের লোকজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজারে পাঠানো হবে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা বলেন, 'শরণার্থী ক্যাম্পে প্রথমবারের মতো করোনায় একজন রোহিঙ্গা মারা গেছে। স্বাস্থ্যবিধি মেনেই দাফন করা হয়েছে। করোনা প্রতিরোধে ক্যাম্পে সামাজিক দূরত্ব নিশ্চিতসহ আরও কঠোর প্রদক্ষেপ নেওয়া হচ্ছে।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা