ছবি: সংগৃহীত
সারাদেশ

সীমান্তে নারী-শিশুসহ আটক ১১ 

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: অবৈধভাবে ভারত যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোরে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পাঁচ পুরুষ, তিন নারী ও তিন শিশু রয়েছে।

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের সৈয়দপুর গ্রামের মো. সোহাগের ছেলে রিফাত (২৫), কুমিল্লার আলেখারচর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. লোকমান হোসেন (২৫), মাদারীপুরের বইলগ্রামের প্রমৃত সরকারের ছেলে সজিব সরকার (২৭), একই এলাকার কড়াইবাড়ী গ্রামের রতিকান্তের ছেলে বিমল উজা (৩৫), নড়াইলের গড়রিয়া গ্রামের মৃত মোস্তফা কামাল শেখের ছেলে মো. মেহেদী হাসান (১৮), মৃত লিখন মণ্ডলের স্ত্রী সালমা খাতুন (২৭) এবং তার মেয়ে মারিয়া খাতুন (৪), একই এলাকার মৃত ছুরাপ সরদারের মেয়ে রুপা খাতুন (২৫) ও তার মেয়ে আঁচল (৮) এবং ছেলে মো. রাতুল (০৬) এবং মো. রফিকুল ইসলামের স্ত্রী মোছা. তানজিরা খাতুন (২৪)।

জানা গেছে, মঙ্গলবার ভোরে সীমান্তের লড়াইঘাট ও যাদপপুর এলাকায় পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। এরমধ্যে লড়াইঘাট বিওপির বিজিবি সদস্যরা মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের হানিফপুর গ্রামের মসজিদ এলাকা থেকে চার পুরুষকে আটক করে। এছাড়া যাদপপুরের গোপালপুর গ্রামের মাঠ থেকে নারী-শিশুসহ সাতজনকে আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা দিয়ে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা