ছবি: সংগৃহীত
সারাদেশ

দিনদুপুরে শিক্ষকের বাড়িতে চুরি

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে মোকছেদুল ইসলাম মিঠু নামে এক শিক্ষকের বাড়িতে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

মোকছেদুল ইসলাম মিঠু উপজেলার গড্ডিমারী গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে এবং উপজেলার আরাজি ঠ্যাংঝাড়া হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় স্ত্রী ও মেয়েসহ বাড়ি থেকে বের হয়ে স্কুলে যান মোকছেদুল ইসলাম মিঠু। দুপুর ১২টার দিকে তার ছেলে নিবিড় এসে গেটের তালা খুলে বাড়ির ভেতর প্রবেশ করে। ওই সময় সে দেখতে পায় বারান্দা ও ঘরের সব দরজা খোলা। ঘরের ভেতর স্টিলের আলমারি, ওয়ারড্রব খোলা।

খবর পেয়ে দ্রুত বাড়িতে আসেন মোকছেদুল ইসলাম মিঠু। তখন তিনি দেখতে পান আলমারিতে রাখা ২০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নেই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা