সারাদেশ

নোয়াখালীতে ইয়াবাসহ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীতে চৌমুহনী পৌরসভার আলীপুর চৌরাস্তার রাজমহল রেস্তোরাঁ থেকে ২০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

মঙ্গলবার (২৮ সেপ্টম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত ফেরদৌস আক্তার (৩৪) বেগমগঞ্জের মীরওয়ারিশপুরের ৯নম্বর ওয়ার্ডের ফোরকান মিয়ার স্ত্রী ।

ডিবি পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আলীপুর চৌরাস্তার রাজমহল রেস্তোরাঁর ভিআইপি বাংলা কেবিনের ভিতর থেকে ২০০ পিস ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. সবজেল হোসেন। পরে আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা