ছবি: প্রতীকী
সারাদেশ

কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে জুয়েল রানা (২৪) নামে এক পুলিশ কনস্টেবলসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।

এর আগে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর ঠাকুরগাঁও আদালতে মামলাটি করেন।
অভিযুক্ত জুয়েল ময়মনসিংহ মুক্তাগাছা থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল জুয়েল রানা প্রায় সময় রাস্তাঘাটে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন। কখনো প্রেমের প্রস্তাব ও কখনো বিয়ের প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাবও দিতেন। এতে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করেন জুয়েল।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় মাতব্বররা সমাধানের চেষ্টা করেন। জুয়েলের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক অঙ্গিকার নামাতে স্বাক্ষর করে বিয়ের কথা বললেও পরে মোটা অঙ্কের যৌতুক দাবি করেন। কিশোরীর পরিবার সচ্ছল না হওয়ায় এ প্রস্তাব রাখতে অপারগতা প্রকাশ করে। পরে যৌতুক দিতে না পারায় বিয়ে বন্ধ হয়ে যায়। কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী কিশোরীর বাবা স্থানীয়দের পরামর্শে আদালতের শরণাপন্ন হন।

ওসি তানভীরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। খুব শিগগিরই দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা