স্কুলছাত্রী
সারাদেশ

বিয়ে বন্ধ করতে থানায় স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক: নিজের বিয়ে বন্ধ করতে থানায় হাজির হলেন চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক স্কুলছাত্রী। জানা যায়, ১৬ বছর বয়সী দশম শ্রেণির এই শিক্ষার্থীকে পরিবার জোরপূর্বক বিয়ে দিতে চাইলে নিজের বিয়ে রুখতে নিজেই থানায় হাজির হন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অভিযোগ নিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় আসেন ওই শিক্ষার্থী।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরীর মা ও খালা বিয়ের সিদ্ধান্তে অনড় থাকেন এবং ছেলে ঠিক করেন। কোন উপায় না দেখে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সেই কিশোরী নিজেই থানায় এসে উপস্থিত হন।

পরে আমাদের একটি দল কিশোরীর বাসায় গিয়ে তার মা ও বাবাকে বুঝিয়ে বলার পর তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং তার পড়াশোনা সচল রাখার জন্য ব্যবস্থা করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা