জাকের হোসেন
সারাদেশ

হবিগঞ্জের জেল সুপার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: জালিয়াতির অভিযোগে হবিগঞ্জ জেলা কারাগারের সুপার জাকের হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের (কারা-১ শাখা) উপ-সচিব তাহনিয়া রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

২০০৪ সালে জাকের হোসেন যশোর কারাগারে কর্মরত থাকা অবস্থায় তার যোগসাজশে তিন আসামি যশোর জজকোর্টের জামিন জাল করে বের হয়ে যান। ওই ঘটনায় ১৭ বছর পর তিনি বরখাস্ত হলেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূঁইয়া জানান, প্রজ্ঞাপনটি রোববার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়। ফলে জাকের হোসেন ওই দিন পর্যন্ত কারাগারের জেল সুপার হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যশোর জেলা কারাগার থেকে জাল জামিন ব্যবহার করে তিনজন আসামি বের হওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল আদেশ মোতাবেক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে জাকের হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে তিনি আর্থিক বিধিবিধান মোতাবেক খোরাকি ভাতা পাবেন। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগও রয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ জুলাই জাকের হোসেন জেল সুপার হিসেবে হবিগঞ্জে যোগদান করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা