সারাদেশ

ত্রিশ কেজি গাঁজাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলের শ্রীনগরে ৩০ কেজি গাঁজা ও ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, শ্রীনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে মর্তুয়া আইয়ুব শামীম (৪৯) ও দাসের বাড়ির নুর নবীর ছেলে আকতারুজ্জামান সুজন (৩৮)।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক বিপ্লব কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে চাটখিল উপজেলা শ্রীনগর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম ও উপ পরিদর্শক মোশারফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মর্তুয়া আইয়ুব শামীমকে আটক করা হয়।

এ সময় তার নিকট থেকে ৩০ কেজি গাঁজা ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে একই এলাকার দাসের বাড়িতে অভিযান করে মাদক কারবারি আকতারুজ্জামান সুজনকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ব্যাপারে চাটখিল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা