ছবি: সংগৃহীত
সারাদেশ

৭ কোটি টাকার পাথরসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: প্রাচীন আমলের নিদর্শন ৫০০ কেজি ওজনের একটি বেলে পাথরের খণ্ডসহ (কষ্টিপাথর সাদৃশ্য) দুইজনকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা। পাথরটির আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার তৌকির এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সুলতানপুর (বড়পুকুরিয়া) গ্রামের আ: ছামাদের ছেলে আশিকুল ইসলাম (৩৬) ও একই গ্রামের মৃত এমতাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪৮)।

লে. কমান্ডার তৌকির জানান, নওগাঁর নিয়ামতপুর উপজেলার সুলতানপুর (বড়পুকুরিয়া) গ্রামে আশিকুল তার বাড়িতে পাথরটি রেখে বিভিন্ন চোরাকারবারিদের কাছে বিক্রির চেষ্টা করে আসছিলেন। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ হলে পাথরটি প্রত্নতাত্ত্বিক বদলগাছীর ঐতিহাসিক বৌদ্ধবিহার পাহাড়পুর জাদুঘর হস্তান্তর করা হবে।

এসময় প্রাচীন আমলের ৫০০ কেজি ওজনের একটি বেলে পাথরের খণ্ড উদ্ধার করা হয়। পাথরটি অনেক প্রাচীন আমলের হওয়ায় এর আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি টাকা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা