সারাদেশ

পুলিশের ভয়ে পালালেন কনের বাবা

সান নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় মহা ধুমধামে অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। সবকিছু ঠিকঠাক। দুপুরের দিকে আসবে বরপক্ষ। কন্যার বাবা অপেক্ষা করছেন বরপক্ষের জন্য। তারপর বিয়ে দিয়ে কন্যার বাবা দায়গ্রস্ত হবেন। কিন্তু আনন্দের পরিবর্তে কন্যার বাবা বাড়ির পেছন দিক দিয়ে পালালেন। কারণ, বরেপক্ষের বদলে বাড়িতে হাজির ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।

পরে অষ্টম শ্রেণিপড়ুয়া কিশোরীর বাল্যবিবাহ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পণ্ড করে দেন। তবে কনের বাবার পলায়ন ঘটলেও মাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এভাবে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ১৫ বছর বয়সী এই ছাত্রী।

স্থানীয়রা জানান, পলাতক আব্দুল হকের ১৫ বছর বয়সী অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়ের বিয়ের দিন ধার্য ছিল সোমবার। বিয়ের দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিনের নেতৃত্বে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে হাজির হন।

এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে মেয়ের বাবা বাড়ি পেছন দিয়ে পালিয়ে যান। পরে মেয়ের মাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০০৪-এর অধীনে ৪ হাজার টাকা জরিমানা করেন আদালত এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, স্থানীয় ইউপি অফিস থেকে সচিব ও চেয়ারম্যান স্বাক্ষরিত কিশোরীর জন্মসনদের সঙ্গে স্কুলের রেজিস্ট্রারের জন্মতারিখের সঙ্গে মিল পাওয়া যায়নি। জন্মসনদে জালিয়াতি করা হয়েছে কি না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা